ম্যারিকো বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার আশরাফুল হাদী

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ব্যারিস্টার আশরাফুল হাদীকে আগামী ৩ বছরের জন্য ইনডিপেন্ডন্ট ডাইরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে, যা গত ২৫ এপ্রিল ২০১৬ থেকে কার্যকর হয়েছে। কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সাত সদস্যের পরিচালনা পর্ষদের তিনজন স্বতন্ত্র পরিচালকের একজন থাকবেন তিনি।
 
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
 
ব্যারিস্টার আশরাফুল হাদী  বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং দেশের একটি অন্যতম বৃহৎ ল’ ফার্ম ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের একজন পার্টনার। দেশে-বিদেশে আইন পেশায় তাঁর ১৫ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।
 
তিনি বিভিন্ন স্থানীয় ও বহুজাতিক টেলিযোগাযোগ, অ্যাডমিরালিটি, অবকাঠামো, আইটি (তথ্যপ্রযুক্তি) ও ব্যাংকিং প্রতিষ্ঠানকে আইনগত পরামর্শ ও সেবা দিয়েছেন। এছাড়া তিনি শেয়ারবাজার, বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি এবং ট্যাক্সেশন বা আয়কর বিষয়েও বিভিন্ন প্রতিষ্ঠানকে আইনি পরামর্শ দেন।