ফেনী প্রেসকাবে সাংবাদিকদের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা ও উদ্ভূত পরিস্থিতি প্রশমনের জন্য ফেনী প্রেসকাব কার্যালয় সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিেেস্ট্রট মো. সোহেল রানা উপস্থিত থেকে সিলগালা করে দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনী প্রেসকাব এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।
এসময় ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যািেজষ্ট্রেট মোঃ রাসেলুল কাদের, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব মোর্শেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ফেনীতে কর্মরত সাংবাদিক ও প্রত্যদর্শীরা জানায়, সোমবার রাতে ফেনী প্রেসকাবের সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম সহ ৪ জন সাংবাদিকের ওপর সন্ত্রাসীরা হামলা করলে রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে প্রথমে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় সাংবাদিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফেনী প্রেসকাব সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আত্তার সন্ত্রাসী হামলার ঘটনায় সোমবার রাতে সময় টিভির ব্যুরো ইনচার্জ বখতেয়ার ইসলাম মুন্না, মাছরাঙ্গা টিভির জমির উদ্দিন বেগ ও মোস্তফা কামাল বুলবুলসহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে।
সন্ত্রাসী হামলার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিকরা ফেনী প্রেসকাবের সামনে মঙ্গলবার দিনভর প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
সাংবাদিকরা ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান ও পুলিশ সুপার মো. রেজাউল হক এর বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মো. আমিন উল আহসান ফেনী প্রেসকাবের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদেরকে আশস্ত করলে তার এক ঘন্টা পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সোহেল রানা উপস্থিত থেকে ফেনী প্রেসকাবে সিলগালা করে দেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনী প্রেসকাব এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।
এদিকে ফেনী প্রেসকাবে প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় কাবের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ মালদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন আত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহজালাল রতন, দিলদার হোসেন স্বপন, জাফর সেলিম, জহিরুল হক মিলু প্রমুখ।
বক্তরা দোষীদের বিরুদ্ধে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে প্রশাসনকে হুশিয়ারী করে আগামী ২৪ ঘন্টা সময় বেধে দেন।