গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও বিদ্রোহী প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা পরিচালনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিস্কৃরা হলেন, রসূলপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি রজ্জব আলী আকন্দ, সিনিয়র সহ-সহভাপতি আজিজার রহমান, ক্রিড়া সম্পাদক আজাদুল ইসলাম মন্ডল, আওয়ামী যুবলীগের আহব্বায়ক সৈয়দ আলী সৈয়ব, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ সরকার ও ছাত্রলীগের ৯নং ওয়ার্ড সভাপতি রায়হান প্রধান।
এরমধ্যে আওয়ামী যুবলীগের আহ্বায়ক সৈয়দ আলী সৈয়ব (মোটর সাইকেল) প্রতীকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব জানান, দলের প্রার্থী থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা ও প্রচার-প্রচারণা চালানোর প্রেক্ষিতে ইউনিয়ন কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিস্কার করা হয়।