'আনুশকার কুস্তি' দেখল ২৫ লাখ মানুষ!

 
সুলতানের দ্বিতীয় টিজারে রিলিজ হতে না হতেই হিট! সেখানে 'আনুশকার কুস্তি' ইউটিউবে দেখা হয়েছে ২৫ লক্ষ বার! সেটাও মাত্র ৫ দিনে।
 
এ বছর ঈদে ভারতে রিলিজ পাচ্ছে 'সুলতান'। প্রথম টিজারেই সারা দেশে লাল লঙ্গোট পরিহিত সালমান নিয়ে ঝড় ওঠানোর পর এবার সুলতানের দ্বিতীয় টিজারও বাজিমাৎ করেছে। কুস্তিগিরিতে একহাত অানুশকা শর্মার। ৩০ এপ্রিল টিজারটি এসেছে ইউটিউবে। আর গত পাঁচ দিনে 'অানুশকার কুস্তি' দেখেছেন প্রায় ২৫ লক্ষ মানুষ।
 
আলি আব্বাস জাফরের এই চলচ্চিত্রটি ইয়াশ রাজ ফিল্মের ব্যানারে বাজারে আসছে। সেখানে মূল চরিত্রে রয়েছেন সালমান খান ও আনুশকা শর্মা। স্থানীয় এক রেসলার থেকে সুলতানের আন্তর্জাতিক খ্যাতি অর্জনের কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের মূল কাহিনী। আসছে ঈদে চলচ্চিত্রটি ভারতের বক্স অফিসে বেশ সাড়া ফেলবে বলেই আশা করছেন চলচ্চিত্রটির পরিচালক আব্বাস জাফরে।