ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই

 
চলতি সপ্তাহে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। ঢাকা সফরে তিনি সরকারি বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনা করবেন।
 
ইউএস অ্যাম্বাসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত দু'পক্ষের যে সব উদ্বেগ রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন।
 
এ ছাড়াও স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো ও সুশীল সমাজের সঙ্গেও আলোচনা করবেন তিনি।
 
সফর সম্পর্কে নিশা দেশাই এক টুইট বার্তায় জানায়, ঢাকা সফরে যাচ্ছি। সেখানে অবস্থিত ইউএস অ্যাম্বেসি পরিবারের সাথে সময় কাটাবো। পাশাপাশি সরকারি নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সঙ্গে আলোচনা করব।