কুমিল্লার চৌদ্দগ্রামে দীর্ঘদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্র ইফতিসহ দুই জনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজরা হলো; মাদরাসা ছাত্র ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুল মুন্নাফের ছেলে মেহেদী হাসান ইফতি (১৫) ও কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামের ইউনুছ শিকদারের ছেলে ইয়াহিয়া খাঁন মাসুদ (১৩)।
জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর মাদানিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র মেহেদী হাসান ইফতি গত ১১ মার্চ শুক্রবার বাড়ি থেকে হয়ে আর ফিরেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও দীর্ঘদিনে তার সন্ধান পাওয়া যায়নি। এদিকে গত ২৭ এপ্রিল সকালে ইয়াহিয়া খাঁন মাসুদ(১৩) কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। দুইজনই নিখোঁজের বিষয়ে তাদের পিতা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করেছেন।