খুলনায় জুট টেক্সটাইল মিলে আগুন

 
 
খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া ঘাট সংলগ্ন জুট টেক্সটাইল লিমিটেড নামে একটি মিলে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার সকাল সাড়ে নয়টায় শ্রমিকরা কর্মরত অবস্থায় এ আগুনের সূত্রপাত হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টা থেকে শ্রমিকরা কাজে যোগ দেন। এর কিছুক্ষণ পর মিলের ভেতর থেকে হঠাত্ আগুনের ধোঁয়া বের হতে পাকে। মুহূর্তের মধ্যে আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফরমাইশ খানা থেকে ফায়ার সার্ভিসের একটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু ক্রমান্বয়ে আগুনের তীব্রতা বাড়ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।