ইইউ কমিশনের প্রস্তাবনায় তুরস্কের 'ভিসা মুক্ত' চলাচল

 
তুরস্কের নাগরিকদের ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশে ভিসা ছাড়া চলাচলের বিষয়টি প্রস্তাবনা আকারে উপস্থাপন করছে ইউরোপিয়ান কমিশন। তবে বিলটি এখনও ইউরোপিয়ান পার্লামেন্টে উত্থাপনের পর ইউনিয়ন ভুক্ত সকল দেশের সম্মতির প্রয়োজন হবে।
 
তুরস্কের নাগরিকদের ইউরোপে ভিসা মুক্ত চলাচলের বিলটি কার্যকর হবে এই বছর জুলাই মাসে। ইউনিয়ন ভুক্ত সকল দেশকে তার আগেই বিষয়টি অনুমোদন করতে হবে। তবে এই ভিসা মুক্ত সুবিধা পাওয়ার আগে ইইউ ভুক্ত হবার জন্য আরো বেশ কিছু কাজ সম্পন্ন করতে হবে তুরস্ককে।
 
এই সুবিধা পাওয়ার আগে গ্রিসে যাওয়া অভিবাসীদের ফেরত নিতে হবে তুরস্ককে। অন্যদিকে ইইউ জানিয়েছে, তুরস্কের সঙ্গে চুক্তি না হলে অভিবাসী সমস্যা আরো বৃদ্ধি পাবে।
 
বিবিসির ব্রাসেলস প্রতিনিধি ক্রিস মরিসের ভাষ্যমতে, তুরস্ক এরই মধ্যে অভিবাসীদের লাগাম টেনে ধরেছে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যদি তাদের কথা না রাখে তাহলে তুরস্ক লাগাম টেনে রাখবে না বলেও জানিয়েছে বিবিসি।