নিজেদের সাইটে নতুন একটি ফিচার যোগ করেছে ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটার। এটি ফলো করার প্রক্রিয়াকে আরও সহজ করবে। 'ফাইন্ড পিপল'কে সরিয়ে নতুন ফিচারটি যোগ করা হয়েছে।
ফেসবুকের ফিচার 'পিপল ইউ মে নো'-এর অনুকরণে নিজেদের নতুন ফিচারটি ডেভেলপ করেছে টুইটার সংশ্লিষ্টরা। আজ থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত স্মার্টফোনে টুইটারের নতুন ফিচারের সেবা নিতে পারবেন আগ্রহী ব্যবহারকারীরা।
বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমের মতে, কোন ধরনের টুইট আপনি পছন্দ করেন, কারা আপনার ফলোয়ার তালিকায় আছেন, টুইটার ব্যবহারকারীদের মধ্যে কারা আপনার বাসস্থানের আশেপাশে থাকেন ইত্যাদি বিষয়কে বিবেচনায় নিয়ে ফলো বা অনুসরণ করার মতো টুইটার অ্যাকাউন্ট দেখাবে নতুন ফিচারটি। সূত্র- টেক ক্রাঞ্চ ও দ্যা ভার্জ।