রাজশাহী চেম্বারের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জিয়াউল হক টুকু হত্যা মামলার প্রধান আসামি নয়ন আত্মসমর্পণ করেছেন। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহীর মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তিনি আত্মসমর্পণ করেন।
পরে বিচারক তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেও দুপুর দেড়টা পর্যন্ত চূড়ান্ত আদেশ দেননি। রাজশাহী মেট্টোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর এবং আইনজীবী আসলাম সরকার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল বিকালে রাজশাহী নগরীর নিজ চেম্বারে গুণিবিদ্ধ হয়ে জিয়াউল হক টুকু নিহত হন। এ ঘটনার পরদিন তার স্ত্রী নুর নাহার লতা বাদী হয়ে নয়ন, রবিউল, জসিম ও কানাডা প্রবাসী তরিকুলের নামোল্লেখসহ ৫ জনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ রবিউল ও জসিমকে আটক করেছে। তবে কানাডা প্রবাসী তরিকুল এখনো সপরিবারে পলাতক।