তীব্র গরমে দিল্লিতে ১১ মে থেকে স্কুল বন্ধ

 
প্রচণ্ড গরমের কারণে দিল্লির স্কুলগুলোকে গ্রীষ্মের ছুটি এগিয়ে এনে চলতি মাসের ১১ তারিখ থেকে করার নির্দেশ দিয়েছে সেখানকার সরকার। স্কুল পড়ুয়া কয়েক লাখ শিশুকে প্রচণ্ড গরম থেকে রক্ষা করতে এ আদেশ জারি করা হয়েছে।
 
এতে বলা হয়েছে, প্রচণ্ড উষ্ণতা ও তাপমাত্রা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
সোমবার ভারতের রাজধানী দিল্লীতে চলতি মৌসুমের সবচেয়ে উষ্ণতম দিন ছিল। নগরীটিতে তাপমাত্রা ৪৬ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছায়।
 
দিল্লীতে ৩ হাজার ৫০০শ বেসরকারি স্কুল ও এক হাজার ১৫০টি সরকারি স্কুল রয়েছে। এছাড়াও বিভিন্ন সংস্থা এখানে আরো ২ হাজার ৫০০টি স্কুল পরিচালনা করে। খবর: হিন্দুস্তান টাইমস।