রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে আব্দুর রশীদ (৫৫) নামে এক খেজুর রস বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিনি পাশের গ্রাম থেকে খেজুর রস সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তার ওপর বজ্রপাতে হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।