বনানীতে ‘অডি আর ৮’ গাড়ি জব্দ

 
বনানীর একটি গ্যারেজ থেকে বিলাসবহুল ‘অডি গাড়ি ৮’ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার বনানী জি ব্লকের ৭ নম্বর সড়কের ভার্সেটাইল অটোমোবাইলের গ্যারেজ থেকে সাদা রঙের ঐ গাড়িটি জব্দ করা হয়।
 
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান জানান, নিবন্ধনহীন এই গাড়ি যুক্তরাজ্য থেকে আমদানি করার ক্ষেত্রে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেয়া হয়েছে। ২০১৩ সালে মংলা বন্দর দিয়ে ৫২০০ সিসির গাড়ি ছাড় করানো হয়েছে অডি টিটি-২৫০০ সিসি হিসেবে। সিসি, মডেল ও মূল তথ্য গোপন করে এই গাড়ির ক্ষেত্রে শুল্ক ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা।
 
অটোমোবাইল কেনা-বেচার প্রতিষ্ঠান অটো ওয়ানের আমদানি করা বিলাসবহুল এ গাড়ি চেসিস নম্বর WUAZZZ৪২৪CN০০০১৮৫।
 
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।