আসাদের সামরিক পদক্ষেপে যুদ্ধ শেষ হবে না: কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, বাশার আল আসাদের সামরিক পদক্ষেপ সিরিয়ার গৃহযুদ্ধ অবসান হবে না। ফেব্রুয়ারি সম্মত হওয়া অস্ত্রবিরতি ভঙ্গ করলে অপ্রত্যাশিত পরিণাম হতে পারে বলে সিরীয় প্রেসিডেন্টকে সতর্ক করে দিয়েছেন তিনি।
 
আলেপ্পোতে পুনরায় লড়াই শুরু হওয়ায় সাময়িক অস্ত্রবিরতি হুমকির মুখে পড়েছে। বিগত ১০ দিনে ২৫০ ব্যক্তি নিহত হয়েছে। এই প্রেক্ষিতে ওয়াশিংটনে কেরি বলেন, আসাদ যদি অস্ত্রবিরতি ভঙ্গ করতে থাকে তাহলে অপ্রত্যাশিত পরিণাম আসতে পারে যার মধ্যে রয়েছে পুরো অস্ত্রবিরতি ভেঙ্গে পড়ে আবারো যুদ্ধাবস্থায় ফিরে যাওয়া। আমার মনে হয় না রাশিয়া সেটা চায়। যদি আসাদ ভেবে থাকে আলেপ্পো দখল করে যুদ্ধ শেষ হবে তাহলে তার জন্য আমার কাছে সংবাদ আছে, এতে যুদ্ধ শেষ হবে না।
 
কেরি বলেন, অন্য সমস্যাগুলোর সমাধান না করে শুধু এলাকার দখল নিয়ে সিরিয়া সমস্যার সমাধান করা সম্ভব না। আসাদ যতদিন থাকবে যোদ্ধারা কোনো না কোনো ভাবে লড়াই চালিয়ে যাবে। মঙ্গলবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আলেপ্পোয় সিরিয়ার সেনাবাহিনী আগামী কয়েক ঘণ্টার মধ্যে অস্ত্রবিরতি ঘোষণা করতে পারে। বিবিসি।