ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধকে এগিয়ে নিতে মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ১১ টি দেশের প্রতিরক্ষামন্ত্রীকে এক টেবিলে নিয়ে এসেছে দেশটি। বৈঠকে আইএসবিরোধী যুদ্ধের কৌশল ঠিক করা হবে।
ইরাকে আইএসের হামলায় একজন নেভি সিল সদস্য নিহত হওয়ার একদিন পর এই বৈঠকে বসলেন তারা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বৈঠকের শুরুতে বলেন, 'সম্প্রতি আইএসবিরোধী যুদ্ধে অগ্রগতি হলেও তা শেষ হতে এখনো অনেক বাকি'।
জার্মানির স্টুটগার্ট শহরে আয়োজিত বৈঠকে নেভি সিল সদস্য নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেন অ্যাশটন কার্টার। শহরটিতে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ইউরোপীয় সদর দফতর অবস্থিত।
ফ্রান্স, ব্রিটেন, জার্মানির প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠকে যোগ দিয়েছেন। সূত্র: রয়টার্স