নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯ উপলক্ষে সকল গন্তব্যে টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
বৃহস্পতিবার থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’ শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। অফারটি পেতে গ্রাহকদের মেলায় এসে নভোএয়ার এর ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম “স্মাইলস” এর সদস্য হতে হবে।
গ্রাহকরা মেলা চলাকালীন নভোএয়ারের প্যাভিলিয়ন থেকে এই ছাড় উপভোগ করতে পারবেন।
আরো পড়ুন: মাটি কাটা নিয়ে সংঘর্ষে ৩ জনের মৃত্যু, এলাকা পুরুষ শূন্য
বর্তমানে নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।
ইত্তেফাক/অনি