ন্যাটোকে টক্কর দিতে শক্তি বাড়াচ্ছে রাশিয়া

শক্তি বাড়াতে সেনাবাহিনীর তিনটি নতুন ডিভিশন তৈরি করারা ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়, ন্যাটো জোটের শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেয়া হচ্ছে। বুধবার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শৈগু শক্তি বৃদ্ধি করার ঘোষণা দেন।
 
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, রাশিয়ার পশ্চিম ও দক্ষিণের সীমান্ত এলাকায় বছরের শেষ নাগাদ নতুন সেনা ডিভিশনগুলো মোতায়েন করা হবে।
 
রাশিয়া সীমান্তের কাছাকাছি ন্যাটো তার শক্তি বৃদ্ধি করায় এই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে দাবি রুশ প্রতিরক্ষামন্ত্রীর। সূত্র: রয়টার্স