পর্দার নিয়মিত অভিনেতা রওনক হাসানের পরিচালনায় এবারের ঈদে আসছে নাটক ‘লাইলি মজনু ২০১৬’। থ্রিলার ও ভালোবাসার এ নাটকটি তিনি নিজেই রচনা করেছেন।
অভিনেতা রওনক হাসান নিয়মিত অভিনয় করছেন পর্দায়। তিনি মাঝে মধ্যে নাটক পরিচালনাও করে থাকেন। গত ঈদেও তিনি নাটক নির্মাণ করেছেন। তার ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরেও পরিচালনার খাতায় নাম লেখালেন তিনি। থ্রিলার ও ভালোবাসার এ নাটকটিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, ইন্তেখাব দিনার, মৌসুমী হামিদ, নাজিরা মৌ ও শিবলী।
নাটকটির দৃশ্যধারণ শুরু হবে ২৪ থেকে ২৬ মে শ্রীমঙ্গলে। আসছে ঈদে প্রচার হবে নাটকটি বাংলাভিশনে। উল্লেখ্য, নাটকটি প্রযোজনা করছেন আনিসুর রহমান মিলন।