গ্রীষ্মকালীন অবকাশে পাঁচ থেকে ১২ বছরের শিশুদের সেরা মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে পুরস্কার জিতে নেয়ার সুযোগ দিচ্ছে ফ্যাশন প্রতিষ্ঠান লা রিভ। জনপ্রিয় এই ফ্যাশন ও লাইফ স্টাইল ব্র্যান্ডের আয়োজনে পুরো মে মাস জুড়ে চলবে লা রিভ লিটল চ্যাম্প নামের এই ক্যাম্পেইন।
প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে লা রিভ পোশাক পরিহিত শিশুদের ছবি ম্যাসেজ আকারে পাঠাতে হবে www.facebook.com/le.reve.wear.your.dreams ঠিকানায়। বাছাইকৃত সেরা ছবিগুলি প্রকাশ করা হবে লা রিভ পেজে।সেখান থেকে লাইক, শেয়ার এবং লা রিভের বিচারকদের সিদ্ধান্তের ভিত্তিতে মে মাসের শেষে ২০ জন সোনামণিকে দেয়া হবে পাঁচ হাজার টাকা সমমূল্যের গিফট ভাউচার!
পুরস্কারের এই টাকা দিয়ে কিংবা তার সঙ্গে আরও বাড়তি যোগ করে নিজের পছন্দসই যে কোনো পণ্য কেনা যাবে লা রিভ-এর ১০টি আউটলেটের যে কোনোটি থেকে। ২০০৯ সালে যাত্রা শুরু করা লা রিভ-এর আউটলেট রয়েছে ঢাকার বনশ্রী,ধানমন্ডি,মিরপুর-১,উত্তরা,ওয়ারী,বেইলি রোড,যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটিসহ নারায়ণগঞ্জ এবং সিলেটে।