টেলিনরের তৈরি করা লাইফস্টাইল ভিত্তিক অ্যাপ্লিকেশন ওয়াওবক্স নতুন ডিজাইন এবং ভিন্ন মাত্রার ফিচার নিয়ে সহ বাংলাদেশের গ্রাহকদের জন্য। শুধুমাত্র গ্রামীণফোনের গ্রাহকরা এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
এই অ্যাপের মাধ্যমে গ্রামীণফোনের সব পণ্যের হালনাগাদ খবর, বিভিন্ন দোকানে ছাড়ের তথ্য, লাইফস্টাইল ভিত্তিক খবর ও প্রতিবেদন, প্রতিযোগিতা এবং গেম এর খবর পাওয়া যাবে। গ্রামীণফোনের সিএমও ইয়াসির আজমান বলেন, “গত বছরের মে মাসে ওয়াওবক্স চালু হবার পর তা বাংলাদেশে অবিস্মরণীয় গতিতে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ৩০ লক্ষ মানুষ এটি ব্যবহার করেছেন এবং আমরা এবার অ্যাপটিকে গ্রাহকদের জন্য আরো বেশি দৃষ্টি-নন্দন ও সহজে ব্যবহারযোগ্য করে সাজিয়েছি, যা আমাদের ব্যবসায়িক সহযোগীদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি করবে।
গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর গ্রুপ বাংলাদেশের জন্য বিনামূল্যের এই অ্যাপটি তৈরি করেছে। এই অ্যাপ ব্যবহারকারী গ্রামীণফোনের গ্রাহকরা উপভোগ করতে পারবেন ওয়াওবক্স রিওয়ার্ড প্রোগ্রাম। অ্যাপটি ব্যবহার করে গ্রাহকরা পয়েন্ট, কল টোকেন অর্জন করতে পারবেন যা পরবর্তীতে গ্রামীণফোনের বিভিন্ন পণ্য ক্রয়ে ব্যবহার করা যাবে।