নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ওই ৩ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলো বেলদি এলাকার হাফিজ উদ্দিনের মেয়ে হাবিবা (১০), মাসিকুর রহমানের মেয়ে মাকসুদা (৭) ও মারিয়া (৯)। তারা ৩ জনই বেলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, বেলদি এলাকার মজিবুর রহমানের বাড়ির সামনের একটি পুকুরে একদল শিশু গোসল করতে থাকে। এ সময় শিশু হাবিবা, মাকসুদা ও মাসুদা পানিতে তলিয়ে যায়। বিকেল ৫টার দিকে ওই তিন শিশুর মৃতদেহ পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা মৃতদেহগুলো উদ্ধার করে। এ বিষয়ে নিহত ৩ শিশুর পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।