এসএসসি পাস করে বিশেষজ্ঞ চিকিৎসক!

চট্টগ্রামে এসএসসি পাস এক ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার নগরীর বাকলিয়া থানার সৎসঙ্গ সরণি এলাকায় অভিযান চালিয়ে রাসেল কান্তি নাথ নামে ওই চিকিৎসককে আটক করা হয়। পরে ১০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এ রকম প্রতারণা না করার মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
 
অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন ইত্তেফাককে জানান, রাসেল কান্তি নাথের পড়াশোনা এসএসসি পর্যন্ত। অথচ ভিজিটিং কার্ডে লেখা মা ও শিশু রোগে প্রশিক্ষণ প্রাপ্ত। আসলে সে ছয় মাস মেয়াদী এমএলএএফ প্রশিক্ষণ নিয়েই মা ও শিশু রোগ বিশেষজ্ঞের দাবিদার।
 
ম্যাজিস্ট্রেট আরো জানান, ভিজিটিং কার্ডের লেখা তথ্যের বিষয়ে জিজ্ঞাসা করা হলে রাসেল বলে এটা ভুয়া। এরপর তাকে মাফ করে দিতে বলে।