চট্টগ্রামে একটি কারখানা ও গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার নগরীর রৌফাবাদ এলাকায় পিলিক্স প্যাক কারখানায় এবং রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ৪ টন ৬৫ কেজি নিষিদ্ধ শপিং ব্যাগ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরীর পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।