পাথরঘাটায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় এক স্টুডিও দোকানে অগ্নিকাণ্ডে হাফেজ ইব্রাহিম (২২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার স্টুডিওতে থাকা কম্পিউটার ও ক্যামেরাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
 
বুধবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার ঘুটাবাছা বাজারে এ ঘটনা ঘটে। হাফেজ একই গ্রামের আবদুস সালামের ছেলে।
 
ইউপি চেয়ারম্যান আকন মো. শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।