১৮ বাড়ি বরাদ্দ: ৩ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

 
সরকারি ১৮ বাড়ি বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা ১৫টি মামলা আগামী তিনমাসের মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
 
এর আগে হাইকোর্ট এসব মামলা বাতিল করে রায় দিয়েছিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে নিম্ন আদালতে আদেশ দেয়। আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে মামলার আসামিরা। আজ ঐ রিভিউ পিটিশন খারিজ করে দিয়ে আপিল বিভাগের আগের রায় বহাল রাখে। দুদদের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান শুনানি করেন।
 
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ বাড়ি ক্রয়কারী বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন।