প্রিন্সের মৃত্যু : মাদক বিশেষজ্ঞকে ফোন করেছিল গায়কের সঙ্গীরা

 
পপ তারকা প্রিন্সের মৃত্যুর আগে একজন মাদক বিশেষজ্ঞের সঙ্গে জরুরি অবস্থায় যোগাযোগ করেছিল তার দলের সঙ্গীরা। বিবিসি এক রিপোর্টে জানায়, বিষয়টি নিশ্চিত করেছে সেই বিশেষজ্ঞ ডাক্তারের আইনজীবী।
 
কিন্তু জরুরি ভিত্তিতে মাদক বিশেষজ্ঞ ডা. হাওয়ার্ড কর্নফিল্ডকে ডাকা হলেও ক্যালিফর্নিয়া থেকে মিনস্টাতে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। ফলে তিনি সেখানে তার ছেলে এন্ড্রু কর্নফিল্ডকে প্রেরণ করেন। এই এন্ড্রু প্রিন্সের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানিয়েছিল। প্রিন্সের মৃত্যুর পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এন্ড্রু জানায়, প্রিন্সের সাথে তার দেখা হয়নি। সে যখন প্রিন্সে বাড়িটিতে পৌঁছায় তখন থেকেই পাওয়া যাচ্ছিল না তাকে। ফলে অন্যান্যদের সাথে সেও খোঁজা শুরু করে প্রিন্সকে।
 
এদিকে এন্ড্রুর বাবার আইনজীবী উইলিয়াম বুধবার রিপোর্টারদের জানান, প্রিন্সের মৃত্যুর একদিন আগে ২০ এপ্রিল ডা. হাওয়ার্ড কর্নফিল্ডের সঙ্গে যোগাযোগ করে প্রিন্সের সঙ্গীরা। কিন্তু সেখানে আসতে না পেরে নিজের ছেলে এবং একজন স্থানীয় ডাক্তারকে সেখানে যেতে বলেন তিনি। এই জন্য ডাক্তার তার সকালের শিডিউল বাতিল করেনম কিন্তু প্রিন্সের সঙ্গে তারও দেখা হয়নি। বিবিসি।