হরিণাকুন্ডুতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচজন বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
 
বৃহস্পতিবার সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বড়ফলসী গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।