ঠাকুরগাঁও সদর উপজেলা ৫ম ধাপের নয়টি ইউনিয়নে ৪২ জন চেয়ারম্যান প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেছেন।
নারগুন ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, আওয়ামী লীগের সেরেকুল ইসলাম, বিএনপির বর্তমান চেয়ারম্যান পয়গাম আলী, স্বতন্ত্র ভবোতোষ চন্দ্র।
জগন্নাথপুর ইউনিয়নে দুইজন চেয়ারম্যান প্রার্থী হলেন, আওয়ামী লীগের আলাউদ্দীন, বিএনপির বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন।
দেবীপুর ইউনিয়নে তিন চেয়ারম্যান প্রার্থী হলেন, আওয়ামীলীগের মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর ইসলাম, বিএনপির বাবুল হোসেন।
গড়েয়া ইউনিয়নে চার চেয়ারম্যান প্রার্থী হলেন, আওয়ামী লীগের জসিউর রহমান, বিএনপির রেজওয়ানুল ইসলাম, জাতীয় পার্টি ইউসুফ আলী, স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা মো. কামরুজ্জামান।
সালন্দর ইউনিয়নে আট চেয়ারম্যান প্রার্থী হলেন, আওয়ামী লীগের মাহাবুব আলম, বিএনপির গোলাম মাওলা চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ চৌধুরী, জাতীয় পার্টি আব্দুল কাদের, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, স্বতন্ত্র মতি ভক্তি রানী সরকার, স্বতন্ত্র হাসিবুর রহমান।
বালিয়া ইউনিয়নে তিন চেয়ারম্যান প্রার্থী হলেন, আওয়ামী-লীগের নুর এ আলম ছিদ্দিকী, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান আলহাজ মো. আফাজ উদ্দীন ভূইয়া, স্বতন্ত্র জুলফিকার আলী ভুট্টো।
শুখানপুকুরী ইউনিয়নে ৮ চেয়ারম্যান প্রার্থী হলেন, আওয়ামী লীগের আনিছুর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফয়জুল হক প্রধান, বিএনপির মনজুরুল আলম, জাতীয় পার্টি আব্দুল কাদের, ইসলামি আন্দোলন বাংলাদেশ মাহাবুর আলম, স্বতন্ত্র প্রার্থী আকবর আলী, স্বতন্ত্র প্রার্থী জীবন কুমার ঘোষ, স্বতন্ত্র প্রার্থী নুর নবী।
বেগুনবাড়ী ইউনিয়নে পাঁচ চেয়ারম্যান প্রার্থী হলেন, আওয়ামী-লীগের বর্তমান চেয়ারম্যান বনি আমীন, বিএনপির আহসান হাবিব, স্বতন্ত্র গিয়াস উদ্দিন, স্বতন্ত্র আবু নছর, স্বতন্ত্র আক্কাছ।
আউলিয়াপুর ইউনিয়নে ছয় চেয়ারম্যান প্রার্থী হলেন, আওয়ামী লীগের আতিকুর রহমান, বিএনপির বর্তমান চেয়ারম্যান জাফরুল্লাহ, ওয়ার্কার্স পার্টি প্রফূল্ল চন্দ্র বর্মন, ইসলামি আন্দোলন বাংলাদেশ হাফিজ উদ্দীন, স্বতন্ত্র জিয়াউর রহমান, স্বতন্ত্র জাকির হোসেন।