প্রাণ ভিক্ষা চাওয়া নিজামীর নিজস্ব ব্যাপার : খন্দকার মাহবুব

 
জামায়াত ইসলামের আমীর মতিউর রহমান নিজামীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব বলেছেন, রিভিউ পিটিশন খারিজের রায় নিয়ে আমার নিজস্ব কোন প্রতিক্রিয়া নেই। তবে এই আইনে মানবতাবিরোধী অপরাধের বিচার কতটা সঠিক হয়েছে তা ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে। নিজামী প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি তার নিজস্ব ব্যাপার। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।
 
খন্দকার মাহবুব বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি করা হয়েছিল ১৯৫ জন পাকিস্তানি সেনার বিচারের জন্য। কিন্তু মূল হোতাদের বাদ দিয়ে তাদের সহযোগীদের বিচার করা হচ্ছে।
 
তিনি বলেন, শেখানো সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদেরকে সাজা দেয়া হচ্ছে। আমি মনে করি, জামায়াত রাজনৈতিক বিশ্বাসের কারণেই তখন পাকিস্তান বাহিনীকে সহায়তা করেছিল। তাই এই আইনে বিচার কতটা সঠিক হচ্ছে তা ভবিষ্যতই বলে দেবে।