সাতক্ষীরা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ তাজকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়েল উপ-সচিব মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, ২০১২ সালের ২১ এপ্রিল ও একই বছরের ০১ (পয়লা) ডিসেম্বরের দুটি নাশকতা মামলার অভিযোগ আদালত গ্রহণ করায় মেয়র তাজকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করা হয়।