বাংলাদেশের সুপার হিউম্যান খ্যাত ম্যাক ইউরিকে যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইয়ুথ সার্ভিসেস (বিএসিডিওয়াইএস)।
সম্প্রতি নিউইয়র্কের বেনকোয়েটের রিগো পার্ক জয়া হলে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরিকে পদক উপহার দেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর রক্সানি জে পারসুয়াড ও স্টেট অ্যাসেম্বলিম্যান মাইকেল মিলার।
নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের ভাষাগত দক্ষতা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইয়ুথ সার্ভিসেস। তরুণদের পাশাপাশি প্রবীণদের বিভিন্ন ধরনের নাগরিক সেবা প্রদান করে আসছে সংগঠনটি।
অনুষ্ঠানে বিএসিডিওয়াইএস-এর চেয়ারম্যান জন সি হোয়াইটহেড ও সচিব ওয়াল্টার ক্যাম্পবেল উপস্থিত ছিলেন।
ডিসকভারি চ্যানেলে প্রদর্শিত বিশ্বের সেরা পাঁচ শক্তিধর ব্যক্তির একজন সুপার হিউম্যান ড. ইউরি। ২০১৩ সালে লন্ডনে ডান পায়ের এক লাথিতে পাঁচটি বেসবল ব্যাট ভেঙে তিনি বিশ্ব রেকর্ড গড়েন।