কোপা আমেরিকায় কলম্বিয়া দলে নেই ফ্যালকাও

দলের বড় তারকা রাদামেল ফ্যালকাওকে ছাড়াই কোপা আমেরিকা জন্য দল ঘোষণা করেছে কলম্বিয়া। দেশটির জাতীয় দলের কোচ হোসে পেকারম্যান ঘোষিত প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি ফ্যালকাওয়ের।
 
কলম্বিয়ার ঘোষিত ৪০ জনের প্রাথমিক স্কোয়াডে চেলসির তারকা ফ্যালকাও না থাকলেও স্কোয়াডে রয়েছেন বাকি সব বর্তমান তারকারা।  তবে, জাতীয় দলের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলস্কোরাকে না রাখায় বিস্মিত সংশ্লিষ্ট সবাই।
 
অ্যাতলেতিকো মাদ্রিদ আর ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ফ্যালকাও দেশের জার্সি গায়ে ৬৩ ম্যাচে গোল করেছেন ২৫টি। চলতি বছর দেশের জার্সি গায়ে কোনো ম্যাচেই মাঠে নামতে পারেননি তিনি।