মৌসুম শেষের আগেই জানিয়ে দিয়েছিলে আর পিএসজিতে থাকছেন না সুইডিশ তারতা জ্লাতান ইব্রাহিমোভিচ। তখন থেকেই গুঞ্জন শুরু হয়, কোথায় যাচ্ছেন এই স্ট্রাইকার।
তাকে দলে ভেড়াতে ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছে ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাব। তবে স্বয়ং তার এজেন্ট মিনো রাইওলা জানালেন, এসি মিলানে ফিরে যেতে পারে ইব্রা।
ব্রিটিশ সংবাদমধ্যম ‘দ্য ডেইলি মিরর’ এমন দাবি করে। এদিকে ইতালিয়ান জিকিউ ম্যাগজিনকে দেয়া সাক্ষাৎকারে তার সিরি আ’তে ফেরার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেন রাইওলা। তিনি বলেন, ‘ইতালির এসি মিলানে ফিরতে পারেন ইব্রাহিমোভিচ।’
বার্সেলোনায় (২০০৯-১০) থাকা অবস্থায় এক মৌসুমের (২০১০-১১) ধারের চুক্তিতে এসি মিলানে পাড়ি জমান ইব্রাহিমোভিচ। পরের মৌসুমে স্থায়ী চুক্তিতে ইতালিয়ান জায়ান্টদের হয়ে খেলে পিএসজিতে যোগ দেন ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড।