জিদানকেই চান রোনালদো

রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানের প্রশংসা করলেন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বলেন, ‘জিদান দারুণ কাজ করছেন। ব্যক্তি ও কোচ হিসেবে আমি তাকে সম্মান করি। আমি চাই সামনেও সে আমাদের কোচ থাকুক।’
 
জিদান কোচের দায়িত্ব নেয়ার পর টানা দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে মাদ্রিদ। বুধবার ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।
 
চলতি বছরের জানুয়ারিতে রাফায়েল বেনিতেজের স্থলাভিষিক্ত হন জিদান। আর দায়িত্ব নিয়েই বদলে দেন দলের অবস্থা। লিগের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে থাকা মাদ্রিদ পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে এক। এছাড়া নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।
 
তার অধীনে ২৪টি খেলার ১৯টিতেই জয় পেয়েছে রিয়াল। জিদান বলেন, আমি কোচ, আমি নিশ্চিতভাবেই ঠিক কাজ করছি। কিন্তু বিষয়টি শুধু আমার উপর নির্ভর করেনা।’ 
 
তিনি বলেন, খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়রা। তারাই আসলে দলকে জয় এনে দেয়।