জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্ট এ্যান্ড পপুলেশন হেলথ এর পরিচালক অধ্যাপক ড. কোরডিয়া মিং ইয়ুক চু সৌজন্য সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার উপাচার্যের অফিস কক্ষে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ড. কোরডিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সঙ্গে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণায় আগ্রহ ব্যক্ত করেন। ফারজানা ইসলাম ড. কোরডিয়াকে তার আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম তুলে ধরে উপাচার্য বলেন, 'গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ আছে।' এ লক্ষ্যে উপাচার্য ও ড. কোরডিয়া দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার ব্যাপারে একমত পোষণ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. রুহুল ফোরকান সিদ্দিক, সহকারি অধ্যাপক ড. জহিরুল ইসলাম, প্রভাষক শবনম নাহার, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ইলিনা শাক প্রমুখ উপস্থিত ছিলেন।