সাউথ ইস্ট এশিয়া কারাতে ফেডারেশন আয়োজিত এবং মালয়েশিয়া কারাতে ফেডারেশনের (এমএকেএফ) ব্যবস্থাপনায় আগামী ২৭মে থেকে ৫জুন পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম দক্ষিণ-পূর্ব এশিয়া কারাতে চ্যাম্পিয়নশীপ (এসইএকেএফ)-২০১৬।
একইস্থানে ১৭তম মাইলো ওপেন ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে। এছাড়া, রেফারি, কোচ ও জার্জদের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার আগে। এশিয়া কারাতে ফেডারেশনের সদস্য প্রতিটি দেশ থেকে ২০ সদস্যের দল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে।
উক্ত প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড় ও কোচ-রেফারিদের আগামী ১০ মে তারিখের মধ্যে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত হকি স্টেডিয়ামে কারাতে ফেডারেশন কার্যালয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে। উল্লেখ্য, ১২ মে ইচ্ছুক খেলোয়াড়দের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।