শনিবার শেষ হচ্ছে মোবিকন

দেশের প্রথম জাতীয় মোবাইল কনফারেন্স মোবিকনের পর্দা নামছে শনিবার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণের মাধ্যম শেষ হবে এবারের আয়োজন।
 
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসিসের সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন িএফবিসিসিআই এর পরিচালক শামীম আহসান।
 
গুগল ডেভলপার গ্রুপ জিডিজি আয়োজিত মোবিকনে মোবাইল অ্যাপ বা সেবার পাশাপাশি ফ্রি ইউএক্স রিভিউ, ইনভেস্টর মিটিং, মোবাইল ইনভেনশনসহ থাকছে নানা আয়োজন।