ময়মনসিংহের ত্রিশালে এক সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বইলর নূরুর দোকান নামকস্থানে ঠিকাদার শফিকুল ইসলামের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঠিকাদার শফিকুল ইসলাম গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্বার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার এসআই শামীম জানান, নিহত শফিকুল ইসলাম ত্রিশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মরহুম নজরুল ইসলাম মাস্টারের ছেলে।