কেন্দ্রীয় ১৪ দলের যৌথসভা শুক্রবার

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিকসহ দলের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভা শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
 
ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
 
এদিকে আগামী রবিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত নাগরিক সমাবেশে ছাত্র, শিক্ষক, যুবক, কৃষক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল গণতান্ত্রিক মুক্তবুদ্ধি চিন্তার সকল শ্রেণিপেশার জনগণকে উপস্থিত থাকার জন্য মোহাম্মদ নাসিম এমপি অনুরোধ জানিয়েছেন।