ঢাকা প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ শুরু

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ভলিবল ষ্টেডিয়ামে শুরু হয়েছে ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ-২০১৬।
 
বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএফএম শরিফুল ইসলাম।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী পরিষদের সহসভাপতি মোস্তফা কামাল এবং তাবিউর রহমান পালোয়ান, যুগ্ন সম্পাদক-২  মোঃ আজিজুর রহমান, কোষাধ্যক্ষ এবং প্রিমিয়ার লীগ কমিটির সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য এবং ১ম ও ২য় বিভাগ লীগ কমিটির সম্পাদক কাজী আব্দুল হান্নান সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
 
লীগের উদ্বোধনী দিনে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-১০, ২৫-৭, ২৫-৮ পয়েন্টে(৩-০) সেটে  ইষ্ট এন্ড বয়েজ কে হারায়। দ্বিতীয় খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ২৫-১৫, ২৫-১৪, ২৫-১৯ পয়েন্টে (৩-০) সেটে  ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কে পরাজিত করে। এবং তৃতীয় ও শেষ ম্যাচে তিতাস কাব ২৫-১৪, ২৫-১১, ২৫-১৪ পয়েন্টে (৩-০) সেটে আজাদ স্পোর্টিং কাবকে হারিয়ে লীগে শুভসূচনা করে।
IMG0
এবারের প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগে অংশগ্রহণ করছে মোট দশটি দল। দলগুলো হলো : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস কাব, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ এসি, ওয়ারী কাব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা সবুজ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আজাদ স্পোর্টিং কাব ও ইষ্ট এন্ড বয়েজ।