বাংলালিংকের সঙ্গে শাফমার্টের চুক্তি

টেলিকম অপারেটর বাংলালিংক, শাফমার্ট ডট কম-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে। দেশের বিশিষ্ট সংগীত শিল্পী, তরুণদের স্টাইল আইকন শাফিন আহমেদ সম্প্রতি এই ই-কমার্স সাইটটি চালু করেছেন।
 
এই চুক্তির ফলে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা শাফমার্ট ডটকমে প্রতিটি পণ্যে উপভোগ করবেন ১০% ছাড়। গ্রাহকরা ২ মে, ২০১৬ থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত এই অফারটি উপভোগ করতে পারবেন।
 
বাংলালিংক-এর হেড অফিস টাইগার্স ডেনে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিসিও শিহাব আহমাদ; হেড অব কাস্টমার্স বেস ম্যানেজমেন্ট-বিটুসি, মার্কেটিং মাহবুবুল আলম ভূঁইয়া এবং শাফমার্ট ডট কম-এর প্রধান নির্বাহী শাফিন আহমেদ।
 
শাফিন আহমেদ বলেন, ‘বাংলালিংক-এর সাথে কাজ করতে পেরে শাফমার্ট ডট কম-এ আমরা সত্যিই আনন্দিত। বাংলালিংক ডিজিটালাইজেশনের জন্য গ্রাহকদের সেরা মানের সেবা দিয়ে যাচ্ছে। শাফমার্ট ডট কমও ই-কমার্সের মাধ্যমে আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমি আশা করি, এ চুক্তি ফলে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা শাফমার্ট ডট কমে কেনাকাটা উপভোগ করবেন।’
 
বাংলালিংক-এর হেড অব কাস্টমার্স বেস ম্যানেজমেন্ট-বিটুসি, মার্কেটিং মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘আমরা বিশ্বাস করি, মূল্য ছাড়ে কেনাকাটার মাধ্যমে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা নতুন ধরনের সুবিধা পাবেন।’