মাদ্রাসা ছাত্রীর মুখে এসিড নিক্ষেপ, আটক-১

রংপুরের মিঠাপুরে এক মাদ্রাসা ছাত্রীর মুখে এসিড নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা।
 
তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার সকালে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, উপজেলার গোপীনাথপুর গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে বখাটেরা প্রায় উত্যক্ত করতো। বুধবার রাতে মেয়েটি বাড়িতে ঘরে পড়ালেখা করছিল। এ সময় জানালা দিয়ে দুর্বৃত্তরা তার মুখে এসিড ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে তাকে বাড়ির লোকজন প্রথমে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আশরাফুল নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
ওসি জানান, আটক আশরাফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেনি। তবে, তার কথা বার্তায় এসিড নিক্ষেপের সন্দেহ হচ্ছে।