পারিবারিক কলহের জের ধরে রাজধানীর শ্যামলীতে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছে। নিহতের নাম ঝরণা বেগম (৩০)। ঘটনার পর স্বামী আবু সাঈদকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে শ্যামলী ১১ নম্বর সড়কের ২৫/৯ নম্বর বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আবু সাঈদকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ সন্ধ্যা ৭ টার দিকে এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে আসে।
আদাবর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবু নাসের বলেন, ‘আবু সাঈদ বেকার ছিলেন। মাঝেমধ্যে রিকশা চালাতেন। তবে বেশিরভাগ সময় বাসায় থাকতেন। তার পরিবারে আর্থিক অনটন লেগেই থাকতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এসব কারণেই ঝরণাকে সাঈদ হত্যা করতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।