চবির নাম ও লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাম ও লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে বন্ধ হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো  ব্যবহারকারী পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালগুলো।
 
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও ফটোগ্রাফি) ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে কোনো দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা, ত্রৈমাসিক, ষাণ্মাসিক, বাৎসরিক প্রকাশনা, বিশেষ পত্রিকা এবং বিজ্ঞপ্তি প্রকাশ সম্পূর্ণ বেআইনি।
 
জড়িতদের এ সমস্ত বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার সতর্কতা জানিয়ে’ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ না করলে জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।