আবারো শুরু হয়েছে ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষ। এর মধ্যে ইসরাইলের ট্যাংক হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত এবং একাধিক সাধারণ নাগরিক আহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে লেফটেনেন্ট কর্নেল পিটার লার্নার জানান, গাজা সীমান্তের কাছে ১০০ ফুটের একটি গোপন সুরঙ্গ আবিষ্কার করা হয়েছে। তারা যখন ওই সুরঙ্গটির কাছে যায়, তখন তাদের উপর মর্টার হামলা চালানো হয়।
এদিকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন বলেন, 'হামাসের হুমকির পর আমরা চুপ করে বসে থাকব না। টানেলে কি আছে তা জানার আগ পর্যন্ত আমাদের সার্বভৌমত্বের জন্য লড়াই করব আমরা।'
এদিকে গাজায় ইসরাইলের হামলা অব্যাহত থাকলে তা সহ্য করা হবে না বলে জানিয়েছে হামাস। বিবিসি।