সত্যি ঘটনার জন্য সত্যি সত্যি রাস্তায় নেমে পড়লেন মনোজ বাজপেয়ী। একদিনের ট্রাফিক পুলিশ সেজে দিব্যি সামলালেন মুম্বাইয়ের বাস-ট্রাক-টেম্পু। ব্যস্ততম রাস্তায় কড়া রোদ মাথায় নিয়ে দিনভর হাসিমুখে সামলালেন একদিনের স্পেশ্যাল ডিউটি।
সবই করলেন নিজের নতুন ছবি ট্রাফিক-এর জন্য। সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মনোজের এই ছবি। ইতোমধ্যেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।
তবে মনোজ চান সাধারণ দর্শকের কাছেও পৌঁছে যাক এই ছবি। সেই কারণেই প্রচারের কোনও খামতি রাখতে চাইছেন না বলিউড অভিনেতা। সেই কারণেই বেছে নিয়েছেন এই অভিনব পন্থা।
মনোজের কাজে বেশ খুশি মুম্বাইয়ের ট্রাফিক পুলিশ। আরও বেশি খুশি পছন্দের নায়ককে পাশে পেয়ে।
ট্রাফিকে আরও অভিনয় করেছেন দিব্যা দত্ত, জিমি শেরগিল। আজ মুক্তি পাচ্ছে রাজেশ পিল্লাই পরিচালিত ছবিটি।