বরিশালে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

 
বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা লেক সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিঅ্যান্ডবি রোডে এ দুর্ঘটনা ঘটে।
 
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল জানান, সকালে ওই নারী চৌমাথা লেক সংলগ্ন সিঅ্যান্ডবি রোড পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
পুলিশ সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে। তবে পরিচয় না পাওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।