চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মীর্জাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণাকালে গুলিতে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবলীগকর্মী নূর এলাহী জুয়েল (৩২) মীর্জাপুর ইউনিয়নের শেখ আহমদের ছেলে।
পুলিশ জানায়, রাতে মীর্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আবসারের নির্বাচনী প্রচার কাজের সময় জুয়েল গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় রাত সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।