পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চার মেয়ে সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছে এক মা। বৃহস্পতিবার চার মেয়েকে পানির ট্যাংকিতে চুবিয়ে মেরে নিজেও আত্মহত্যার জন্য ওই ট্যাংকিতে ঝাপ দেয় সে।
এই ঘটনায় মারা যাওয়া শিশুরা- জাকিয়া (১০), ফারজানা (৮), পারওয়ানা (৮) এবং ইয়াসমিন (২)।
ওই শিশুদের বাবা জানিয়েছেন, তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুদের মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওই শিশুদের মা আসলেই মানসিকভাবে অসুস্থ কিনা এবং তিনি একাই তার সন্তানদের হত্যা করেছেন নাকি অন্য কেউ তার সঙ্গে জড়িত ছিল সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
এদিকে স্থানীয় জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাইম দুররানি জানান, বাচ্চাদের পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। দুনিয়া নিউজ।