শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাযহারুল করিমকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের ওই আদেশের চিঠি জেলা প্রশাসকের কাছে এসে পৌঁছেছে।
জেলা প্রশাসক ডা. এম পারভেজ রহিম জানান, ১৯৯০ সালের নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন চলাকালে ওই এলাকায় কোনো ভিআইপি ব্যক্তিকে নিরাপত্তা দেয়ার বিধান নেই। এ সংক্রান্ত আইন ভঙ্গ করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।